ঢাকাThursday , 30 April 2026
  1. খেলা
  2. চাকরি
  3. জীবনযাপন
  4. বাণিজ্য
  5. বাংলাদেশ
  6. বিনোদন
  7. বিশ্ব
  8. ভিডিও
  9. মতামত
  10. রাজনীতি
  11. সর্বশেষ
আজকের সর্বশেষ সবখবর

মেসির ১০০০ গোল করতে কত দিন লাগতে পারে

admin
March 25, 2026 2:42 am
Link Copied!

বিশ্বকাপের মৌসুমে অন্য রকম এক গণনার মধ্য দিয়ে যেতে হচ্ছে ফুটবলপ্রেমীদের। তাঁরা দুজন একটি করে গোল করেন আর ভক্তরাও একটি করে সংখ্যা যোগ করেন। হাজার গোল হতে আর কত দেরি?

লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর ভক্তদের মধ্যে এ নিয়ে অলিখিত এক প্রতিযোগিতাও চলছে। কে সবার আগে পৌঁছাবেন হাজার গোলের মঞ্চে?

পরিসংখ্যানে আপাতত রোনালদোই এগিয়ে। ক্যারিয়ারে ১ হাজার ৩১২টি ম্যাচে রোনালদোর গোলসংখ্যা ৯৬৫। হাজার গোলের দেখা পেতে চাই আর মাত্র ৩৫ গোল। ১ হাজার ১৪৩ ম্যাচে মেসির গোলসংখ্যা ৯০১। আর ৯৯ গোল চাই মেসির।

স্বাভাবিকভাবেই একটি আনুমানিক হিসাব–নিকাশ এখন চলছে—রোনালদো হাজার গোলের দেখা পেতে পারেন কবে? একই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মেসিকে ঘিরেও। কারও কারও হিসাবে ২০২৬ সালের শেষ দিকে কিংবা ২০২৭ সালের শুরুতে রোনালদো এই মাইলফলকের দেখা পেতে পারেন। এই হিসাব করা হয়েছে ক্যারিয়ারে রোনালদোর বছরপ্রতি প্রায় ৪০টি করে গোলের পরিসংখ্যান দেখে। পাশাপাশি রোনালদোর ৪১ বছর বয়সটাও মাথায় রাখতে হবে।

বয়সের হিসাবে রোনালদোর চেয়ে একটু সুবিধাজনক অবস্থানে ৩৮ বছর বয়সী মেসি। কারণ, বয়স কম মানে আরেকটু ভালো ফিটনেস এবং খেলার ধারও সেভাবে না কমা। তবে এই ব্যাপার সামনে কতটা প্রভাব ফেলে দুজনের ওপর, তা সময় হলেই বোঝা যাবে। আপাতত মেসির আনুমানিক হিসাবটা করা যাক।

মেসির ক্যারিয়ারে ম্যাচপ্রতি গড় গোল ০.৭৯টি। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবলে যোগ দেওয়ার পর মেসির গোল করার হারে তাকানো যাক। সে বছরের জুলাই থেকে এমএলএস, আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে মেসির ম্যাচপ্রতি গড় গোল ০.৮০। আর্জেন্টাইন কিংবদন্তি যদি এমন ফর্ম ধরে রাখতে পারেন এবং ক্লাব ও দেশের হয়ে বছরে গড়ে ৫০টি ম্যাচ খেলেন, তবে প্রতি মৌসুমে তাঁর ঝুলিতে জমা হবে প্রায় ৪০টি করে গোল।

১ হাজার ১৪৩ ম্যাচে মেসির গোলসংখ্যা ৯০১
১ হাজার ১৪৩ ম্যাচে মেসির গোলসংখ্যা ৯০১এএফপি

পারফরম্যান্সের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ১০০০ গোলের মাইলফলক ছুঁতে মেসির আরও প্রায় আড়াই বছর সময় লাগবে। সেই হিসাবে ২০২৮ সালের শেষ দিকে বা ২০২৯ সালের শুরুতে এই ঐতিহাসিক মুহূর্তের দেখা পেতে পারেন মেসি। এমএলএসের ক্লাব ইন্টার মায়ামির সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরাবে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর।

আরও পড়ুন

ব্রাজিল-আর্জেন্টিনা-বাংলাদেশ ও অন্য দলগুলোর ম্যাচ কবে, কখন

ব্রাজিল-আর্জেন্টিনা-বাংলাদেশ ও অন্য দলগুলোর ম্যাচ কবে, কখন

তবে মেসি যদি খেলার সময় আরও বাড়ান কিংবা ২০২৬ বিশ্বকাপে অতিমানবীয় পারফরম্যান্স দেখান, তবে কাঙ্ক্ষিত এই লক্ষ্য আরও আগেই অর্জিত হতে পারে।
ভুললে চলবে না, মাইলফলকটির দেখা পেতে মেসিকে সবচেয়ে বেশি নির্ভর করতে হবে শারীরিক ফিটনেস ও সর্বোচ্চ পর্যায়ে বর্তমান ফর্ম ধরে রাখতে পারলে ৪১ বছর বয়সে নিজের ১০০০তম গোলটি উদ্‌যাপন করতে পারেন মেসি।

বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসি
বার্সেলোনার জার্সিতে লিওনেল মেসিএএফপি

মেসির ৯০১ গোলের সিংহভাগই এসেছে বার্সেলোনায় সোনালি সময়ে। কাতালান ক্লাবটির হয়ে ৭৭৮ ম্যাচে করেছেন ৬৭২ গোল। সেখানে ম্যাচপ্রতি তাঁর গোলগড় ০.৮৬। আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে মেসি ১৯৬ ম্যাচ খেলে ১১৫ গোল করেছেন মেসি, যেখানে ম্যাচপ্রতি তাঁর গোলগড় ০.৫৮।

ফরাসি ক্লাব পিএসজিতে মেসি ৩২ গোল করেছেন ৭৫ ম্যাচে। এই ক্লাবে তাঁর গোলগড় ০.৪৩। তবে এই বয়সেও ইন্টার মায়ামির হয়ে মেসি যেন আরও বিধ্বংসী। সেখানে ৯৪ ম্যাচে করেছেন ৮২ গোল—ম্যাচপ্রতি গোলগড় ০.৮৭। ফর্মের এ ধারটা ধরে রাখতে পারলে মেসির হাজার গোলের মাইলফলক ছোঁয়াটা মোটেও অবাস্তব কিছু নয়। বরং সেই মোহনীয় বাস্তবতা এগিয়ে আসছে দ্রুতই।